নিহত অতুল জয়পুরহাট পৌর এলাকার বামনপুর দত্তপাড়ার মৃত স্ববেশ্বর বর্মনের ছেলে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত হন ট্রাকচালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্যানচালক অতুল বামনপুর চারমাথা থেকে ভ্যানে আলু নিয়ে হিচমী বাজারের দিকে যাচ্ছিলেন। পথে হানাইল কৃষি কলেজের সামনে এলে তার ভ্যানটি বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের নিচে ঢুকে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলে তিনি মারা যান।
.png)
এদিকে, ট্রাকটি ঐ ভ্যানকে ও আরো একটি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হাড়িয়ে খাদে পড়ে যায়। এ সময় আহত হন ট্রাকচালক। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।