ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় চিহ্নিত ছিনতাইকারী জুয়েল গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:৫০, ৮ মার্চ ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় চিহ্নিত ছিনতাইকারী জুয়েল গ্রেফতার
গ্রেফতার মো. জুয়েল মিয়া। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শনিবার পুলিশি অভিযানে মো. জুয়েল মিয়া নামে চিহ্নিত এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। 

এদিন দিবাগত রাত আড়াইটার দিকে শহরের উত্তর মৌড়াইল এলাকা থেকে তাকে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা-পুলিশ।

Advertisement

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, গ্রেফতার মো. জুয়েল মিয়া শহরের উত্তর মৌড়াইল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

তিনি জানান, জুয়েল এলাকার চিহ্নিত চোর, ছিনতাকারী ও ডাকাত। তার বিরুদ্ধে সদর মডেল থানায় তিনটি ছিনতাই ও ডাকাতির মামলা রয়েছে। শুক্রবার দুপুরে কোর্টের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!