২০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্বর্ণের চারটি বার বিদেশে পাচার করছিলেন মোস্তাকিম নামে এক চোরাকারবারি। এ সময় বিজিবির টহল দল দিনাজপুরের হিলি সীমান্তের ২৮৯ নম্বর পিলার এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে। জব্দ করা হয় স্বর্ণবারগুলো। যার মোট ওজন ৪০ ভরি। আটক ব্যক্তিকে দিনাজপুরের বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)