এর আগে, মঙ্গলবার দুপুরে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে ঐ রোহিঙ্গাদের সক্রিয় সহায়তার দায়ে কুতুবদিয়া থানা পুলিশের পক্ষ থেকে একটি (জিআর) মামলা করা হয়েছে।
আসামিরা হলেন- কক্সবাজারের উখিয়া ক্যাম্পের নুর কামাল, রিদোয়ান, সুফিয়ান ও এনায়েত।
.png)
জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধুরুং বাজারের পূর্ব পাশে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে চারজন রোহিঙ্গাকে আটক করে পুলিশ।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যমতে, বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে ঐ রোহিঙ্গাদের সক্রিয় সহায়তার দায়ে কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং পেঁচার পাড়ার এয়ার মোহাম্মদের ছেলে এম রহমান আলম নুর ও একই ইউনিয়নের সিকদার পাড়ার পারভেজ মিস্ত্রিকে আসামি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ওসি গোলাম কবির জানান, আশ্রয়দাতাসহ আটক চার রোহিঙ্গাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।