ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ৭ অভিজাত হোটেল-রেস্তোরাঁকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৫, ৫ মার্চ ২০২৪
কক্সবাজারে ৭ অভিজাত হোটেল-রেস্তোরাঁকে জরিমানা
ছবি: সংগৃহীত

কক্সবাজার শহরের কলাতলীর পর্যটন জোনে অভিযান চালিয়ে সাতটি প্রতিষ্ঠানকে দুই লাখ ৮১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব হোটেলে অগ্নিনির্বাপন ব্যবস্থার ত্রুটি ও ভোক্তা অধিকার আইন অমান্য করার অভিযোগে জরিমানা করা হয়েছে। জরিমানা দণ্ডিত এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে অভিজাত হোটেল ও রেস্তোরাঁও।

মঙ্গলবার দুপুরে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনে এসব অভিযান চালান কক্সবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন।

ইয়ামিন হোসেন বলেন, মঙ্গলবার কক্সবাজারকে অগ্নিকাণ্ডের দুর্ঘটনা থেকে নিরাপদ ও পর্যটকদের ভ্রমণকে নির্বিঘ্ন করতে জেলা প্রশাসনের দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুইটি দল হোটেল-মোটেল জোনে অভিযান পরিচালনা করে। এতে আবাসিক হোটেলগুলোতে অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথভাবে অনুসরণ না করা এবং খাবার রেস্তোরাঁয় মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নিরাপদ খাদ্য পরিবেশনে ব্যত্যয়ের অভিযোগে সাতটি প্রতিষ্ঠানকে ২ লাখ ৮১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

অভিযানে অভিজাত হোটেল লং বিচকে এক লাখ, হোটেল সি প্যালেসকে ৫০ হাজার, হোটেল কল্লোলকে ৫০ হাজার, হোটেল মিডিয়াকে ১০ হাজার, কাচ্চি ডাইন রেস্তোরাঁকে ২০ হাজার এবং হোটেল মিডিয়ার রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া হোটেল মিডিয়ার পাশে অনুমোদনহীন একটি ক্ষুদ্র দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!