ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাঁচ ঘণ্টায়ও নেভেনি কর্ণফুলীর আগুন

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ৪ মার্চ ২০২৪
পাঁচ ঘণ্টায়ও নেভেনি কর্ণফুলীর আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

টানা পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের কর্ণফুলীর এস আলম সুগার মিলের আগুন। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন। এখন পর্যন্ত আগুনের সূত্রপাত ও হতাহতের খবর জানা যায়নি।

সোমবার রাত ৯টায় এ রিপোর্ট লেখার সময়ও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট। তাদের সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ড, নৌবাহিনীর দুটি ইউনিট এবং বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির ১৩ সদস্য।

এর আগে, বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগীয় দফতরের উপ-পরিচালক আবদুল মালেক বলেন, ভবনটিতে প্রচণ্ড ধোঁয়া থাকায় অগ্নিনির্বাপকদের কাজ করা কঠিন হয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে নিতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!