রোববার দুপুরে পীরগাছা হাজি ছফের উদ্দিন সিনিয়র মাদরাসাকেন্দ্রে এ দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হক সুমন।
দণ্ডপ্রাপ্ত শিক্ষক ছফির উদ্দিন (৫০) উপজেলার রহমতচর দাখিল মাদরাসার শিক্ষক। তার বাড়ি পার্শ্ববর্তী গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ঘগোয়া গ্রামে।
.png)
জানা গেছে, রোববার ঐ পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলছিল। এ সময় নিজ মেয়েসহ অন্যদের নকল সরবরাহ করতে গেলে ছফির উদ্দিনকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে চার মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
হাজি ছফের উদ্দিন সিনিয়র মাদরাসার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রসচিব মোহাম্মদ আলী বলেন, নকল সরবরাহের অভিযোগে একজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।