ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘোড়াঘাটে তিন পরীক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষককে অব্যাহতি 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৮, ৩ মার্চ ২০২৪
ঘোড়াঘাটে তিন পরীক্ষার্থী বহিষ্কার, ৬ শিক্ষককে অব্যাহতি 
রাণীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়। ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ সময় দায়িত্বে অবহেলার দায়ে পরীক্ষা কেন্দ্রের ৬ জন কক্ষ পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান। 

রোববার বেলা ১২টার দিকে উপজেলার রাণীগঞ্জ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পৃথক তিনটি কক্ষের তিনজন পরীক্ষার্থীর কাছে থেকে প্রশ্নপত্রের সঙ্গে হুবহু মিল থাকা উত্তরপত্রের কপি উদ্ধার করে পরীক্ষা কেন্দ্রটির ট্যাগ অফিসার উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর শহিদুল ইসলাম। পরে তিনি কর্তৃপক্ষকে বিষয়টি জানালে ওই কেন্দ্রে উপস্থিত হন ইউএনও রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান। 

Advertisement

পরে এই কর্মকর্তাদের কাছে ওই তিন পরীক্ষার্থী জানান, বাইরে থেকে এই উত্তরপত্রগুলো তাদের সরবরাহ করা হয়েছে। এ ঘটনায় ওই ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার এবং কেন্দ্রটির পৃথক এই তিনটি কক্ষের দায়িত্বে থাকা ৬ জন কক্ষ পরিদর্শকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে দুজন ছাত্রী এবং একজন ছাত্র। বহিষ্কৃত তিন পরীক্ষার্থীকে আগামী বছর নতুন করে পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে এবং ৬ কক্ষ পরিদর্শককে পরীক্ষা কেন্দ্রে তাদের দায়িত্বপালন থেকে অব্যাহতি দেয়া হয়েছে। 

পরীক্ষায় অসদুপায় অবলম্বন করা এই তিন শিক্ষার্থীর মধ্যে ২ জন কুলানন্দপুর উচ্চ বিদ্যালয় এবং ১ জন রাণীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছিলেন। 

ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান বলেন, অসদুপায় অবলম্বন করা তিন পরীক্ষার্থী কেন্দ্রের বাইরে থেকে উত্তরপত্রের কপি পেয়েছেন বলে জানিয়েছেন। ওই শিক্ষকদের বিষয়ে অনুসন্ধান করছি। তাদেরকে নজরদারীতে রাখা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: দিনাজপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!