ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩০, ২ মার্চ ২০২৪
কালীগঞ্জে জাতীয় ভোটার দিবস পালিত
ছবি: ডেইলি বাংলাদেশ

‘সঠিক তথ্যে ভোটার হব, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ প্রতিপাদ্যে ৬ষ্ঠ বারের মতো সারাদেশের ন্যায় গাজীপুরের কালীগঞ্জে পালিত হলো জাতীয় ভোটার দিবস। শনিবার সকালে নানা অনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি কালীগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ডা. ইউসুফ হাবীব, উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন অফিসার মো. শরীফ আল রায়হান, প্রকৌশলী মো. বেলাল হোসেন সরকার, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তফা মিয়া, কলেজ শিক্ষক মাহমুদুল হাসান, শিক্ষার্থী তাহসান খন্দকার তাওহিদ ও প্রবাসী সাদন আহমেদ প্রমুখ। 

Advertisement

পরে স্থানীয়দের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন ইউএনও মো আজিজুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সুধী সমাজের ব্যক্তিরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: কালীগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!