ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
নারায়ণগঞ্জ

কিশোর গ্যাংয়ের লিডার আমিরসহ গ্রেফতার ৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৪, ১ মার্চ ২০২৪
কিশোর গ্যাংয়ের লিডার আমিরসহ গ্রেফতার ৯
কিশোর গ্যাংয়ের লিডার আমিরসহ গ্রেফতার ৯ -ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সদর মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাং আমির গ্রুপের লিডার মো. আমিরসহ (৩২) নয়জনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বৃহস্পতিবার রাতে র‍্যাব-১১, সিপিসি-১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্র, মোবাইল ও নগদ টাকা জব্দ হয়।

Advertisement

র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা পরস্পর যোগসাজসে ছোট ছোট দলে বিভক্ত হয়ে ধারালো অস্ত্র এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জনমনে ত্রাস সৃষ্টি করে আসছিল। তারা অর্থের বিনিময়ে অন্য লোকের হয়ে সহিংস কার্যক্রম পরিচালনা করতো। এছাড়াও তারা নগরীর বিভিন্ন স্পটে মাদকসেবন ও কেনাবেচার সঙ্গে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!