ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে ৮০ কেজির পাখি মাছ!

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৮, ২৮ ফেব্রুয়ারি ২০২৪
জেলের জালে ৮০ কেজির পাখি মাছ!
৮০ কেজি ওজনের পাখি মাছ। ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার পাথরঘাটায় জেলের জালে ৮০ কেজি ওজনের একটি পাখি মাছ ধরা পড়েছে। এছাড়াও বিভিন্ন ওজনের সাতটি পাখি মাছ নিয়ে আসে ‘এফবি মারিয়া’ নামের একটি ট্রলার।

বুধবার সকালে বঙ্গোপসাগর থেকে বিএফডিসি ঘাটে এ মাছ বিক্রির জন্য জেলেরা নিয়ে আসেন। এ সময় পাখি মাছগুলো একনজর দেখতে ভিড় জমান স্থানীয়রা।

মাছগুলো প্রায় ৭ ফুট লম্বা। স্থানীয়দের মধ্যে অনেকে এই মাছটিকে পাখি মাছ এবং গোলপাতা মাছ হিসেবেই চেনেন। তবে গোলপাতা মাছ হিসেবেই এ এলাকায় এটি বেশি পরিচিত।

Advertisement

মেসার্স জোবায়ের এন্টারপ্রাইজের মালিক সেলিম মিয়া জানান, কয়েকদিন আগে তার আড়তের ট্রলার এফবি মারিয়া ট্রলারটি গভীর সমুদ্রে মাছ শিকার করতে যায়। সমুদ্রে জাল ফেলে অপেক্ষা করলে অন্যান্য মাছের সঙ্গে সাতটি পাখিমাছ ধরা পড়ে। এক একটি মাছ ৬ হাজার টাকায় পাইকার জাহিদের কাছে বিক্রি করেছেন বলেও জানান তিনি।

পাইকার জাহিদুল ইসলাম জানান, উপকূলীয় অঞ্চলে এ মাছের তেমন চাহিদা কম। তবে তিনি মাছগুলো কম টাকায় ক্রয় করেছেন বলেও জানান। এ মাছগুলো বিদেশেও রফতানি হয়। তবে দেশের নামিদামি রেস্টুরেন্টগুলোতে এ মাছের চাহিদা রয়েছে। তিনি মাছগুলে বেশি দামে বিক্রির জন্য ঢাকায় পাঠাবেন।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এটি গভীর সমুদ্রের মাছ। এর বজ্ঞানিক নাম ‘সেইল ফিস’। তবে এ অঞ্চলে এ মাছ পাখি হিসেবে পরিচিত। মাছটি খেতে খুব সুস্বাদু। বিদেশে এর অনেক চাহিদা থাকায় রফাতানি করা হয়ে থাকে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!