রোববার সকালে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর ফিরিঙ্গি এলাকায় মাছটি ধরা পড়ে।
জেলে শুকুর আলী বলেন, বনবিভাগ থেকে পাস নিয়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) রাতে সুন্দরবনের ফিরিঙ্গি এলাকার একটি খালে জোয়ারের সময় খাল পাটা দিয়েছিলাম। রোববার সকালে ভাটার সময় সেই খাল থেকে মাছটি ধরা পড়েছে। সন্ধ্যায় মাছ নিয়ে ঘাটে পৌঁছালে ব্যবসায়ীরা মাছটি কিনতে এসেছিলেন। সেখানে নিলামে দাম উঠেছে তিন লাখ ৭৫ হাজার টাকা। সচারাচার এমন মাছ পাঁচ লাখের ওপরে বিক্রি হয়।
.png)
তিনি আরো বলেন, এখানকার ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে তারা মাছটির সঠিক মূল্য বলছেন না। এটি খুলনায় নিয়ে গেলে আরো বেশি দামে বিক্রি করতে পারব। এজন্য এখনো মাছটি বিক্রি করিনি।
মাছ ব্যবসায়ীরা জানান, জাভা ভোল মাছ খুব একটা পাওয়া যায় না। এই মাছের এতো দাম মূলত এর ওষুধি গুণের কারণে। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন সংস্থাগুলো এ মাছ কিনে নেয়। জাভা ভোল মাছের বিভিন্ন অঙ্গ দিয়ে ক্যানসারসহ নানান রোগের ওষুধ তৈরি করা হয়।