ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৫, ৩০ নভেম্বর ২০২৩
জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি মাছ। মাছটির নাম ‘ইউনিকর্ন লেদার জ্যাকেট’ বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। 

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে মাছটি হাতিয়ার ওছখালি বাজারে বিক্রি করা হয়। বিরল প্রজাতির মাছটি দেখতে  ভিড় জমান উৎসুক মানুষ।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, এটি একটি বিরল প্রজাতির সামুদ্রিক মাছ। যার নাম হলো ইউনিকর্ন লেদার জ্যাকেট। মাছটির দেখা পাওয়া কঠিন।

Advertisement

জানা যায়, হাতিয়ার জেলে মিলন মাঝি হাতিয়ার মেঘনা নদীতে মাছ ধরতে যান। নদীতে তিনি বিভিন্ন প্রজাতির মাছ পান। এরপর মাছগুলো নিয়ে চরচেঙা বাজারের মো. আজাদ উদ্দিনের মীম মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে ওছখালী বাজারের মাছ বিক্রেতা রিয়াজ উদ্দিন মাছগুলো কিনে নেন। বুধবার বিকেলে ওছখালী বাজারে মাছগুলোর মধ্য থেকে ৮০০ গ্রাম ওজনের বিরল প্রজাতির ইউনিকর্ন লেদার জ্যাকেট মাছটি ২০০ টাকায় কিনে নেন জকি উদ্দিন। পরে মাছটি এক নজর দেখতে ভিড় করে মানুষজন। 

মাছ বিক্রেতা রিয়াজ উদ্দিন বলেন, আমি অনেকগুলো মাছ চরচেঙা বাজারের মো. আজাদ উদ্দিনের মীম মৎস্য আড়ৎ থেকে কিনে নিয়ে এসেছি। এরমধ্যে বিরল প্রজাতির একটা মাছ পাই। মাছটি দেখতে মানুষজন ভিড় জমায়। তারা ভিন্ন ভিন্ন নাম বলে। জকি উদ্দিন নামে এক ব্যক্তি ৮০০ গ্রাম ওজনের মাছটি ২০০ টাকায় কিনে নেন। 

মাছটির ক্রেতা জকি উদ্দিন বলেন, এমন মাছ এর আগে কখনো দেখিনি। উৎসাহ থেকে মাছটি কিনেছি ২০০ টাকায়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!