মঙ্গলবার সকালে কাপ্তাইয়ে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ নেন মেমেসিং মারমা। পরীক্ষার্থী মেমেসিং মারমা কুকিমারাপাড়া এলাকার উপাচিং মারমার মেয়ে। তিনি ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন।
এলাকাবাসী জানান, সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মেমেসিং মারমার বাবা উপাচিং মারমা কুকিমারাপাড়ায় নিজ বাড়িতে মারা যান। তিনি পেশায় কৃষক ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন।
.png)
কারবারি (পাড়া প্রধান) চিংসুই মং মারমা জানান, মেমেসিং মারমা বাবার একটি কিডনি অনেক আগে হতে নষ্ট ছিল। গত কয়েক দিন ধরে অসুস্থ হয়ে বাসায় অবস্থান করছিলেন তিনি। সোমবার বিকেলে মারা যান তিনি। উপাচিং মারমা এক ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে কৃষি কাজ করে সংসার চালাতেন।
ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান, আজ মেমেসিং মারমার ধর্ম পরীক্ষা ছিল। রোববার বিকেলে তার বাবা মারা গেছে। মেমেসিংয়ের সঙ্গে আমার কথা হয়েছে। সে ভালোভাবে পরীক্ষা দিয়েছে বলে জানিয়েছে।