ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে শিবপুর বাজারে আগুন, ব্যাপক ক্ষতি 

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
নান্দাইলে শিবপুর বাজারে আগুন, ব্যাপক ক্ষতি 
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউপির শিবপুর বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে একাধিক ব্যবসায়ীর কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় আবুল কাসেমের দুটি, আব্বাস আলী মেম্বারের দুটি ও মইজদ্দীনের একটি দোকান ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরো জানান, দোকানগুলো একাধিক ব্যবসায়ীর কাছে ভাড়া দেওয়া ছিল। তার মধ্যে রতনের কাপড়ের দোকান, আব্দুস সালামের মুদির দোকান, রিপনের চায়ের দোকান অন্যতম। বাকিগুলো খুচরা সবজি ব্যবসায়ীদের কাছে ভাড়া দেওয়া ছিল। তারা কাঁচামাল মজুদ রাখতেন। 

Advertisement

নান্দাইল ফাযার স্টেশন অফিসার সাইদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!