ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সরাইলে সংঘবদ্ধ ট্রান্সমিটার চোরচক্রের ৪ সদস্য আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
সরাইলে সংঘবদ্ধ ট্রান্সমিটার চোরচক্রের ৪ সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংঘবদ্ধ ট্রান্সমিটার চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার ভোরে উপজেলার ইসলামাবাদ (গোগদ) জাঙ্গারপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃত মো. তারেক (২৮) জেলার সরাইল উপজেলার নিজ সরাইল এলাকার মোগল মিয়ার ছেলে, একই উপজেলার ধামাউড়া এলাকার আবুল উদ্দিনের ছেল মো. শিপন মিয়া (৩৮), অরুয়াইল এলাকার শওকত আলীর ছেলে মো. হারিছ মিয়া (৫০) ও নাসিরনগর উপজেলার চাতলপাড় (ঘুজিয়াখাইল) এলাকার চান মিয়ার ছেলে মো. সাদেক মিয়া (৩৮)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামাবাদ (গোগদ) জাঙ্গারপাড়া এলাকায় ৪ চোর উপস্থিত হন। এ সময় পিডিবির গ্রাহকদের নিকট বসানো ট্রান্সমিটার চুরি করে ট্রান্সমিটারের ভেতরের কয়েল, ব্যবহৃত মূল্যবান ধাতব তামার ক্যাবল ও ট্রান্সমিটারের মূল্যবান জিনিসপত্র খুলতে দেখে স্থানীয়রা তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সংঘবদ্ধ ট্রান্সমিটার চোরচক্রের ৪ সদস্যকে আটক করে।

Advertisement

পরে তাদের কাছ থেকে ৩টি পিতলের কানেক্টর বিশিষ্ট এলটি তামার তার যুক্ত, ১১টি এইচটি তামার কয়েল (৫২ কেজি), ৪টি লোহার অ্যাঙ্গেল (৩৮ কেজি), পাইব ও বাঁশের হুক, ৮ ইঞ্চি লম্বা একটি স্টিলের রেঞ্জ উদ্ধার করা হয়। তারা উপজেলার বিভিন্ন জায়গা থেকে ট্রান্সমিটার চুরি করতেন। তারা সংঘবদ্ধ চোরচক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!