ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে সড়কে ঝরলো ২ জনের প্রাণ

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৩, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
শেরপুরে সড়কে ঝরলো ২ জনের প্রাণ
ঝিনাইগাতী থানা- ফাইল ফটো

শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।

শনিবার বিকেল পৌনে ৪টার দিকে ঝিনাইগাতীর গজনি পর্যটন কেন্দ্রে বাসচাপায় আইসক্রিম বিক্রেতা আমের আলী (৩৫) নিহত হন। এছাড়া শুক্রবার দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকায় মোটরসাইকেলের আহত হন সাইকেল আরোহী আবু হানিফ (৬০)। শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আবু হানিফ নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ বাজুপাড়া গ্রামের বাসিন্দা এবং আমের আলী ঝিনাইগাতী উপজেলার বন্ধ ভাটপাড়া গ্রামের বাসিন্দা।

Advertisement

জানা যায়, শুক্রবার দুপুরে নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্ক এলাকায় সাইকেল আরোহী আবু হানিফকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে গুরুতর আহত হন আবু হানিফ। তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতাল এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

অন্যদিকে শনিবার বিকেলে গজনি পর্যটন কেন্দ্রে পিকনিকে আসা একটি যাত্রীবাহী আইসক্রিম বিক্রেতা আমের আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আমের আলী। এ দুর্ঘটনার পরপরই পুলিশ বাসসহ চালককে আটক করে।

ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিহত শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!