ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্যবসায়ীকে পিটিয়ে ১০০ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগ ছিনতাই

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৩৯, ২৪ ফেব্রুয়ারি ২০২৪
ব্যবসায়ীকে পিটিয়ে ১০০ ভরি স্বর্ণালংকারসহ ব্যাগ ছিনতাই
ফাইল ফটো

বাগেরহাটের মোরেলগঞ্জে মিলন কর্মকার নামে এক জুয়েলার্স ব্যবসায়ীকে পিটিয়ে ১০০ ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা। 

শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে মোরেলগঞ্জ পৌরসভার ৫ ওয়ার্ডের সেরেস্তাদারবাড়ি এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। হামলার শিকার নিলয় জুয়েলার্সের মালিক মিলন কর্মকারকে অজ্ঞাত ছিনতাইকারীরা মোটরসাইকেল থেকে ফেলে মারধর করে স্বর্ণালংকারের ব্যাগ ও মোটরসাইকেল নিয়ে যায়। 

মিলন কর্মকার বলেন, দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে তার বাসায় পৌঁছার মাত্র ২০০ গজ আগে রাস্তার ওপরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। তিনজনের ছিনতাইকারী দল তার সঙ্গে থাকা ১০০ ভরি স্বর্ণালংকার, নগদ আড়াই লাখ টাকা ও মোটরসাইকেলটি নিয়ে যায়। 

Advertisement

থানার ওসি (তদন্ত) মো. শাহজাহান আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!