শুক্রবার দুপুর ২টার দিকে সদর উপজেলার পাতাকাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবদুল্লাহ একই গ্রামের জালাল গোলদারের ছেলে।
জানা যায় ,আবদুল্লাহ দুপুরে বাড়ির পাশের খালে গোসল করতে যান। বাড়ি ফিরতে দেরি হলে স্বজনরা খুঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা খালের পানিতে আবদুল্লাহকে ভাসতে দেখেন। পরে সেখান থেকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুল্লাহকে মৃত ঘোষণা করেন।
.png)
আবদুল্লাহ দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে স্বজনরা জানান।
বরগুনা থানার ওসি মিজানুর রহমান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ না থাকায় ঐ যুবকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।