বুধবার সকালে এসব সোনা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ।
তিনি জানান, দুবাই থেকে সকালে আসা এফজেড-০৫৬৩ ফ্লাইটটি ৯টা ৪৮ মিনিটে শাহ আমানতে অবতরণ করে। ফ্লাইটটির এক যাত্রীর ব্যাগ থেকে এক হাজার ৬১৯ গ্রাম সোনা উদ্ধার করা হয়। বড় একটি তালার ভেতর এবং ইলেকট্রনিক চার্জিং লাইটের ব্যাটারির ভেতর সোনার পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে সোনাগুলো নিয়ে আসেন তিনি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
.png)