এর আগে, এদিন বিকেলে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় বন্য হাতির আক্রমণের শিকার হয়ে গুরুতর আহত হন তিনি ৷ মৃত নুর জামান ঐ এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সীমান্তের বেড়া ভেঙে বাংলাদেশের সীমান্ত এলাকা কাশিমগঞ্জ গ্রামের একটি ভুট্টাক্ষেতে ঢুকে পড়ে দুটি বন্য হাতি। সেখানে দিনভর হাতি দুটি অবস্থান করে।
.png)
এদিকে, বিকেলে ভুট্টাক্ষেত থেকে বের হয়ে হাতি দুটি ক্ষেতের পাশে চা বাগানে উঠলে এ সময় স্থানীয়রা কিছুটা এগিয়ে যায়। এ সময় হাতি সামনের দিকে এগিয়ে আসলে অনেকে দৌড়িয়ে পালিয়ে গেলেও নুর জামান পেছনে পড়ে যান এবং তিনি হাতির আক্রমণের শিকার হন। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷
তেঁতুলিয়া বন বিভাগের বিট কর্মকর্তা নুরুল হুদা বলেন, আমরা খবর পেয়ে সকাল থেকে এখানে অবস্থান করছি। হাতিকে যেন কেউ বিরক্ত না করে তার জন্য আমরা মাইকিং ও সচেতন করছি৷