ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে পাহাড় থেকে নেমে যা করলো হাতির দল

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ১ ফেব্রুয়ারি ২০২৪
গভীর রাতে পাহাড় থেকে নেমে যা করলো হাতির দল
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জমিতে নেমে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল।

বুধবার রাতে উপজেলার কালীপুর ও সাধনপুর ইউনিয়নের সীমান্তবর্তী গোয়ালকাটা পূর্ব পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, গভীর রাতে পাহাড় থেকে নেমে আসা ১২ থেকে ১৫টি হাতি প্রায় ৫০ একর জমিতে তাণ্ডব চালিয়ে বিভিন্ন ফসল নষ্ট করে দেয়। এরপর হাতিগুলো পুনরায় পাহাড়ে ফিরে যায়। এর আগে, সোমবার রাত ও মঙ্গলবার ভোরে সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম উত্তর পাড়ায় তাণ্ডব চালায় হাতির দল। এতে স্থানীয়দের বাড়ি ক্ষতিগ্রস্ত এবং অনেকের গাছপালা ও ক্ষেতখামার নষ্ট হয়।

Advertisement

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, এ বিষয়ে বন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি সহায়তা পাবেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!