ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে শিকারির কবল থেকে ময়না-শালিক পাখি উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
হবিগঞ্জে শিকারির কবল থেকে ময়না-শালিক পাখি উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অমান্য করে দেশি শালিক ও ময়না পাখি শিকারির কবল থেকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘পাখি প্রেমিক সোসাইটি’র সদস্যরা।

শনিবার দুপুরে উপজেলায় নোয়াপাড়ার সায়হাম কটন মিলস সংলগ্ন সুপার মার্কেট থেকে পাখিগুলো উদ্ধার করা হয়। 

পাখি প্রেমিক সোসাইটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল জানান, তারা খবর পান যে ওই এলাকায় একটি শালিক ও ময়না পাখি শিকারিরা আটক করে রেখেছে। তাৎক্ষণিকভাবে তারা সেখানে গেলে শিকারিদের হেনস্তার শিকার হন পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা। পরে বিষয়টি বন বিভাগকে জানালে জগদীশপুর বিটের বিট কর্মকর্তা এ.টি.এম সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পাখিগুলোকে উদ্ধার করে।

Advertisement

বিট কর্মকর্তা এ.টি.এম সিদ্দিকুর রহমান জানান, বন্যপ্রাণী কিংবা বন্যপ্রাণীর প্রতি অপরাধ দেখলেই তাৎক্ষণিক আমরা তা উদ্ধার করে থাকি। পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা সার্বক্ষণিক আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করে থাকেন তাই তাদের ধন্যবাদ জানাচ্ছি। উদ্ধার হওয়া শালিক ও ময়না পাখিগুলোকে বনে অবমুক্ত করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!