ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

একাই ট্রেনের ২৪ সিট নিয়েছেন সাইফুল, পুলিশের হাতে ধরা

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৪
একাই ট্রেনের ২৪ সিট নিয়েছেন সাইফুল, পুলিশের হাতে ধরা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জ রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে সাইফুল ইসলাম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। তাকে ২৪টি আসনের ১২টি টিকিটসহ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তাকে আটক করে রেলওয়ে থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল জব্দ করা হয়।

আটক সাইফুল ইসলাম কিশোরগঞ্জ পৌরসভার পূর্ব তারাপাশা এলাকার বাসিন্দা।

Advertisement

জানা গেছে, কিশোরগঞ্জ স্টেশন প্লাটফর্মে কালোবাজারি চক্রের চিহ্নিত সদস্য সাইফুল টিকিটসহ ঘোরাফেরা করছিলেন। এ সময় তাকে আটক করলে তার থেকে টিকিট ও নগদ টাকা জব্দ করা হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার এসআই নূর মোহাম্মদ বলেন, বিকেলে ২৪টি আসনে ১২টি টিকেট, নগদ ৭৬৭০ টাকা ও একটি মোবাইলসহ সাইফুলকে আটক করি। তার নামে টিকেট সংক্রান্ত রেলওয়ে থানায় একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে রেলওয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!