জানা গেছে, গত কয়েক মাস আগে গৃহবধূ রাশেদা বেগমের দুই বছরের একটি মেয়ে মারা যায়। মেয়েটি মারা যাওয়ার পর থেকেই রাশেদা বেগম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাশেদা বেগমকে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। পরে নিজ ঘরের আড়ার সঙ্গে তার লাশ ঝুলে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে মেলান্দহ থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে রাত ৯টার দিকে লাশ উদ্ধার করে।
মেলান্দহ থানার ওসি মো. রাজু আহাম্মদ বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। আজ লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)