ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিনথীয়ার মেডিকেলে ভর্তির টাকা দিলেন নরসিংদীর জেলা প্রশাসক

নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
সিনথীয়ার মেডিকেলে ভর্তির টাকা দিলেন নরসিংদীর জেলা প্রশাসক
ছবি: ডেইলি বাংলাদেশ

কিন্ডারগার্টেন স্কুলশিক্ষকের মেয়ে নিসাফাত সুলতানা সিনথীয়াকে মেডিকেলের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছিল। তবে নরসিংদীর জেলা প্রশাসকের কল্যাণে প্রাথমিকভাবে সেই শঙ্কা দূর হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম ভর্তির খরচ বাবদ ২০ হাজার টাকা দিয়েছেন।

নরসিংদীর বেলাবো উপজেলার পোড়াদিয়া ইউনিয়নের মোগা গ্রামের গোলাম রব্বানী সাভারের একটি কিন্ডারগার্টেনে চাকরি করেন। তার মেয়ে নিসাফাত সুলতানা সিনথীয়া।

২০২০ সালে সিনথীয়া স্থানীয় পোড়াদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও ২০২২ সালে বিপিএটিসি স্কুল ও কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার মেধাতালিকায় ৪০৬৬তম স্থান নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি।

Advertisement

সিনথীয়ার বাবা গোলাম রব্বানী সাভারের একটি কিন্ডারগার্টেনে চাকরি করেন। আর্থিক অসচ্ছলতার মাঝে সন্তানদের পড়ালেখা করিয়েছেন। মা সাহিদা বেগম গৃহিনী।

জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, আমি গণশুনানিতে সিনথীয়ার কথা জানতে পারি। তাৎক্ষণিক তার মেডিকেলের ভর্তির যাবতীয় খরচ আমি দিয়েছি। ভবিষ্যতেও তার পড়াশোনার জন্য জেলা প্রশাসন পাশে থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!