ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪১, ১২ ফেব্রুয়ারি ২০২৪
মাগুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ছবি: ডেইলি বাংলাদেশ

স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আশার প্রতিষ্ঠাতা মো. সফিকুল হক চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগুরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার জেলার শ্রীপুরের লাঙ্গলবাঁধ আশা স্বাস্থ্যসেবা কেন্দ্রে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সকালে আশার জেলা ব্যবস্থাপক মো. শমশের আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় আদিল উদ্দিন কলেজের অধ্যক্ষ রোকনুজ্জামান, চিকিৎসক শাহ আলম, সমাজসেবক ইসমাইল হোসেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লাঙ্গলবাঁধ শাখার ব্যবস্থাপক আব্দুল করিম, আশার আঞ্চলিক কর্মকর্তা কোরবান আলী ও লাঙ্গলবাঁধ শাখার সিনিয়র ব্যবস্থাপক হাশিম রেজা প্রমুখ। 

Advertisement

এ সময় আশার প্রতিষ্ঠাতা মো. সফিকুল হক চৌধুরীর আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে এলাকার শতাধিক নারী-পুরুষ স্বাস্থ্যসেবা নেন। এ সময় চিকিৎসক রোগীদের যত্ন সহকারে পরীক্ষা-নিরীক্ষা করেন। পাশাপাশি রোগীদের নানা পরামর্শসহ ফ্রি ওষুধ ও ব্যবস্থাপত্র দেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!