ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরি করতে দেখে ফেলায় বৃদ্ধাকে খুন করে বিশ্বজিৎ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৯, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
চুরি করতে দেখে ফেলায় বৃদ্ধাকে খুন করে বিশ্বজিৎ
গ্রেফতারকৃত বিশ্বজিৎ

রাজবাড়ীর পাংশা উপজেলায় চুরি করতে দেখে ফেলায় হাতুড়ি দিয়ে আঘাত করে বৃদ্ধা আশালতা দাসকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করেছেন গ্রেফতারকৃত বিশ্বজিৎ কুমার। স্বীকারোক্তি অনুসারে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ হত্যায় ব্যবহৃত হাতুড়ি পাশের একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের প্রেমটিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। একইদিন সকালে ঘরের বারান্দায় থেকে বৃদ্ধা আশালতা দাসের মরদেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত বিশ্বজিৎ একই এলাকার রঞ্জিত কুমার বিশ্বাসের ছেলে। নিহত আশালতা দাস প্রেমটিয়া গ্রামের মৃত সন্তোষ দাসের স্ত্রী।

রাজবাড়ীর পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতার বিশ্বজিৎ কুমার বিশ্বাস হত্যার কথা স্বীকার করেছেন। তিনি মূলত স্বর্ণালংকার চুরি করতে গিয়েছিল। কিন্তু দেখে ফেলায় সেটি ধামাচাপা দিতেই হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে আশালতা দাসকে হত্যা করেন। তার দেওয়া তথ্য মতে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ হত্যায় ব্যবহৃত হাতুড়ি পাশের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!