ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ২১ মামলার আসামি গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
ফেনীতে ২১ মামলার আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ২১ মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতারের পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফরকৃত আবুল কালাম সোহাগ ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় ছাগলনাইয়া উপজেলার হিছাছরা উচ্চ বিদ্যালয়ের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় সোহাগ পুলিশের ওপর চড়াও হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ দুই রাউন্ড গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে এনে সোহাগকে গ্রেফতার করে।

Advertisement

ছাগলনাইয়া থানার ওসি হাসান ইমাম বলেন, সোহাগের বিরুদ্ধে চুরি, ডাকাতি, চাঁদাবাজি ও সরকারি কাজে বাধা দেওয়াসহ ২১টি মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!