গ্রেফতারকৃতরা ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে বাক্কু মিয়া (৪০) ও নান্নু মিয়া (৪৫)।
জানা যায়, উপজেলার আতকাপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে নাসির মিয়া ইটভাটায় কাজ করার সুবাদে চট্টগ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন। গত দুই মাস আগে নিজের গ্রামে বাড়ি তৈরি করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। বাড়িতে তিনি ছাড়াও তার স্ত্রী, স্কুলপড়ুয়া একটি মেয়ে এবং গত ছয় মাস আগে বিয়ে করিয়ে আনা পুত্রবধূ বসবাস করেন। বাড়ির সামনে একটি নালায় স্থানীয় ফিরোজ মিয়ার ছেলে বাক্কু মিয়া, নান্নু মিয়া ও সিরাজ মিয়ার ছেলে মানিক এবং সবুজ অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করে আসছিলেন।
.png)
গত শনিবার তাদের জালের বাঁধের বাঁশ কে বা কারা নিয়ে যায়। এ নিয়ে নাসির মিয়ার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন তারা। এ ঘটনায় প্রতিবাদ করায় বাক্কু মিয়া, নান্নু মিয়া, মানিক এবং সবুজ দলবদ্ধ হয়ে নাসিরের বাড়িতে হামলা করেন। এ সময় বাড়িতে তারা ঢুকে নাসিরের স্ত্রী শিউলি বেগম, তার ছেলের নববধূ শারমিন (২০) ও এক স্কুলপড়ুয়া কন্যাকে উঠানে ফেলে বেধরক মারধর করেন। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে তারা চিকিৎসাধীন আছেন।
বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলাম জানান, এ ঘটনায় নাসির মিয়া ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলার প্রধান আসামি বাক্কু মিয়াসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।