ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, এসআই নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৮, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, এসআই নিহত
ছবিতে মনিরুজ্জামান

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মনিরুজ্জামান নামে এক এসআই নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুজ্জামান শেরপুর সদর উপজেলার দুবার চর গ্রামের মজিবুর রহমানের ছেলে। ময়মনসিংহ সদর থানায় কর্মরত ছিলেন তিনি।

জানা যায়, সোমবার সন্ধ্যায় এসআই মনিরুজ্জামান নারায়ণগঞ্জ থেকে মাইক্রোবাসে ময়মনসিংহে ফিরছিলেন। পথে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে এসআই মনিরুজ্জামান এবং মাইক্রোবাস চালক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মনিরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মাইন উদ্দিন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!