ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে ট্রেন-ট্রাক সংঘর্ষে অটোচালক নিহত

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৪
টঙ্গীতে ট্রেন-ট্রাক সংঘর্ষে অটোচালক নিহত
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ড্রামট্রাকের সংঘর্ষে নবীন নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

রোববার (১১ জানুয়ারি) রাত ১১টায় ঢাকা-জয়দেবপুর রেলসড়কের মধুমিতা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত অটোচালক নেত্রকোণার পূর্বধলা থানা ধলা গ্রামের দুদু মিয়ার ছেলে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন শর্মা জানান, টঙ্গীতে ট্রেনের সঙ্গে ড্রামট্রাক ও বালুর ট্রাকের সংঘর্ষ হয়েছে। পরে ট্রেনের ধাক্কায় ড্রামট্রাক উল্টে গিয়ে পাশে একটি অটোরিকশার ওপর পড়ে। এতে অটোচালক নবীনসহ তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে নবীনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

তিনি আরো বলেন, ট্রেন দুর্ঘটনার পর থেকে রাত পৌনে ১টা পর্যন্ত ঢাকার সঙ্গে আপ লাইনে রেল চলাচল বন্ধ ছিল। পরে রেকার দিয়ে ক্ষতিগ্রস্ত ট্রাকটি সরিয়ে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!