ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খালে মিলল নিখোঁজ স্কুলছাত্রের লাশ

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২৪
খালে মিলল নিখোঁজ স্কুলছাত্রের লাশ
ছবিতে মোশাররফ হোসেন

সিলেটের জকিগঞ্জ উপজেলায় খাল থেকে মোশাররফ হোসেন নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার বিকেল ৩টার দিকে বালাই হাওরের কুচিরখাল থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত মোশাররফ হোসেন (১৪) মানিকপুর ইউনিয়নের এওলাসার গ্রামের জামিল আহমদের ছেলে। সে স্থানীয় রতনগঞ্জের গোলাম মোস্তফা চৌধুরী একাডেমির অষ্টম শ্রেণির ছাত্র ছিল। 

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে মোশাররফ হোসেন বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী নান্দিশ্রী গ্রামের একটি জলসায় যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মোশাররফকে না পেয়ে তার বাবা জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার বিকেল ৩টার দিকে কুচিয়া ধরতে গিয়ে বালাই হাওরের কুচিরখাল স্থানীয়রা অর্ধগলিত লাশ ভেসে থাকতে দেখতে পান। পরে স্বজনরা গিয়ে লাশটি মোশাররফ হোসেনের বলে শনাক্ত করেন। খবর পেয়ে জকিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

Advertisement

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরী জানান, নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!