ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মিয়ানমারের ২৩ অস্ত্রধারীর রিমান্ড শুনানি আজ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২৪
মিয়ানমারের ২৩ অস্ত্রধারীর রিমান্ড শুনানি আজ
ছবি: ডেইলি বাংলাদেশ

মিয়ানমারে চলমান সংঘাতের জেরে অস্ত্রসহ বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের ২৩ নাগরিককের রিমান্ড শুনানি হবে আজ।

রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি শামীম হোসেন।

তিনি জানান, গতকাল বিকেলে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফাহমিদা সাত্তারের আদালতে মিয়ানমারের ২৩ নাগরিককে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। আদালত আজ এ মামলায় রিমান্ড শুনানি করবেন বলে জানিয়েছেন।

Advertisement

তিনি আরো জানান,বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে  শুক্রবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে অস্ত্র আইনে উখিয়া থানায় মামলা দায়ের করে। এ সংক্রান্ত মামলায় বিভিন্ন ধরনের ১২টি অস্ত্র ও ১৯৫ রাউন্ড গুলি বিজিবির পক্ষে পুলিশকে সোপর্দ করা হয়েছে। ২৩ জনের সবাই রোহিঙ্গা ক্যাম্পে রেজিস্ট্রিভুক্ত হওয়া বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক।

গত মঙ্গলবার রাতে সীমান্ত দিয়ে কিছু অস্ত্রধারী মিয়ানমারের নাগরিক অনুপ্রবেশ করেছে। যাদের স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আটক করেছিল বিজিবি। পরে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!