মৃত নাজমুল হক পারইল হসপিটাল পাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। তার পরিবারের দাবি, নাজমুল মানসিক সমস্যায় ভুগছিলেন। সে কারণে হয়তো আত্মহত্যা করেছেন।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, নাজমুল হকের বাবা-মা শুক্রবার বিকেলে তার নানাবাড়িতে বেড়াতে যান। আর নাজমুল বাড়িতে একাই ছিলেন। শুক্রবার সন্ধ্যায় নাজমুলের সঙ্গে মোবাইলে তার বাবা-মা’র কথাও হয়েছিল। কিন্তু শনিবার সকাল থেকে নাজমুল আর ফোন ধরছিলেন না। ফোন না ধরায় তার বাবা-মা শনিবার বিকেলে বাড়িতে চলে আসেন। এরপর বাড়িতে এসে দেখেন, দরজা ও জানালা বন্ধ। এরপর প্রাচীর টপকে তারা বাবা বাড়ির ভেতরে প্রবেশ করেন। এ সময় নিজ ঘরে তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় নাজমুলের লাশ ঝুলন্ত অবস্থায় পান। পরে নিহতের পরিবার ও স্থানীয়রা বিষয়টি থানা পুলিশকে জানান।
.png)
রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- যুবক নাজমুল আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।