দণ্ডপ্রাপ্তরা হলেন, ওমর ফারুক, আমিনুল, রহমান আল আজাদ, সুজন ও আকরাম হোসেন।
জানা গেছে, সেবা নিতে আসা রোগীদের দালাল চক্রের হাতে জিম্মি হয়ে হয়রানির শিকার হতে হচ্ছে প্রতিনিয়ত। বিভিন্ন প্রাইভেট হাসপাতালের হয়ে দালালরা রোগীদের সদর হাসপাতাল থেকে ভাগিয়ে নেয়ার চেষ্টা করেন।
.png)
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যথোয়াইপ্রু মারমা। তিনি বলেন, ৯ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে যাচাই-বাছাই করে ৫ জন দোষী সাব্যস্ত হয়েছেন। তারা নিজেদের দোষ স্বীকার করেছেন। তাদের প্রত্যেকের ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।