সোমবার বিকেলে নাটোরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক অম্লান কুসুম জিষ্ণু এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি মাহফুজ নিসান চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর গ্রামের মোহাম্মদ আলী পান্নার ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ জানুয়ারি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় মাদক উদ্ধারের বিশেষ অভিযান চালায় র্যাব। এ সময় মাহফুজ নিসান ও ইবনে সিনা নামে দু’জনকে আটক করা হয়। পরে মাহফুজ নিসানের দেহ তল্লাশি করে ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
.png)
এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা হয়। আজ সাক্ষ্যপ্রমাণ শেষে এ রায় দেন আদালত।