শুক্রবার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেল জেলা শহর মাইজদী সুপার মার্কেটের ফুড ফিয়েস্তা চাইনিজ রেস্টুরেন্ট সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় আলামত হিসেবে তার কাছে ভিডিও ধারণ করে রাখা মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মোশারফ হোসেন টিটু কবিরহাট থানার সুন্দলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লাতু সওদাগর বাড়ির মৃত মিয়াধনের ছেলে।
.png)
পুলিশ জানায়, ভুক্তভোগী গৃহবধূর স্বামী ওমান প্রবাসী। তার প্রতিবেশী মোশারফ হোসেন টিটু একজন মোবাইল মেকানিক এবং সম্পর্কে ভুক্তভোগী নারীর দেবর হন। প্রায় দেড় বছর আগে ওই গৃহবধূর মোবাইলে সমস্যা দেখা দেয়। পরে মোবাইলটি ঠিক করে দেন টিটু।
ভুক্তভোগী ওই গৃহবধূর স্বামী প্রবাসী। তাই প্রবাসী স্বামীর অনুরোধে ব্যক্তিগত ভিডিও তৈরি করে স্বামীকে পাঠান ওই গৃহবধূ। পরবর্তীতে সেই ভিডিওটি ডিলিটও করে দেন। কিন্তু ভিডিওটি মোবাইলের রি-সাইকেল বিনে গিয়ে জমা হয়, সেটা তার জানা ছিল না। টিটু মোবাইল ঠিক করার সময় ভাবির মোবাইল সেটের রি-সাইকেল বিন চেক করে ভিডিওটা পেয়ে তার সংরক্ষণ রাখেন। গত ৮ জানুয়ারি রাতে টিটু ভাবির মোবাইলে কল দিয়ে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার ভয় দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। ভুক্তভোগী এত টাকা দিতে পারবে না বললে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন টিটু।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি নাজিম উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় অভিযুক্ত টিটুকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি মামলা করেন ওই গৃহবধূ।