ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অভিযান শুরু হয়েছে, ময়লা দেখলেই ব্যবস্থা: চসিক মেয়র

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ১ ফেব্রুয়ারি ২০২৪
অভিযান শুরু হয়েছে, ময়লা দেখলেই ব্যবস্থা: চসিক মেয়র
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম জনবহুল শহর। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ আসে। এ শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা চলমান প্রক্রিয়া। মাসব্যাপী বিশেষ কর্মসূচি নিয়েছি। জনসাধারণকে সচেতন করতে লিফলেট দিচ্ছি। মাইকিং করছি। সতর্ক করছি। এরপর যে ভবন থেকে ময়লা ফেলবে, সাদা পোশাকে চসিকের কর্মীরা তা ভিডিও করবে; ভবন মালিককে ধরবো। জরিমানা করবো।

বৃহস্পতিবার সকালে নগরের বহদ্দারহাট পুলিশ বক্সের সামনের নালায় মাটি উত্তোলন কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, আগে থেকে শহর অনেক পরিচ্ছন্ন হয়েছে। প্রতিবছর বর্ষায় জলাবদ্ধতার শিকার হই। সিডিএ জলাবদ্ধতা নিরসনে মেগাপ্রকল্পের কাজ করছে। আমরা খালের মাটি উত্তোলনে জোর দিয়েছি। জলাবদ্ধতা নিরসন প্রকল্প বাস্তবায়নে নিয়োজিতদের মাটি উত্তোলনে কাজ করতে বলেছি। ফুটপাত জনগণের হাঁটার জন্য। হকারদের ব্যবসা করার জন্য নয়। তাই ফুটপাত দখলমুক্ত করা হবে।

Advertisement

তিনি বলেন, তিনটি ওয়ার্ডকে তারের জঞ্জালমুক্ত দেখতে চাই। নালার পাশে পাইপ দিয়ে তার নিয়ে যাবো। উপরে তার দেখা যাবে না। অপরিকল্পিত গাড়ি পার্কিং রোধে পে-পার্কিং করা হচ্ছে।

কাজ পরিদর্শন শেষে বিভিন্ন দোকান ও পথচারীদের মধ্যে লিফলেট বিতরণ করেন মেয়র। এ সময় পথচারীদের উদ্দেশে তিনি বলেন, আপনার জায়গা আপনি পরিষ্কার রাখবেন। যার যার সামনের আঙিনা পরিষ্কার রাখলে শহর পরিষ্কার থাকবে। শহরকে রোগ জীবাণু মুক্ত রাখতে হবে। দোকানের সামনে ময়লা ফেললে জরিমানা করা হবে। শহরকে সুন্দর রাখার দায়িত্ব আপনাদের। কাজটা শুধু মেয়রের না। এটা সবার দায়িত্ব।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!