ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লাইসেন্স ছাড়াই চলছে চিকিৎসা, জরিমানা-সিলগালা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ১ ফেব্রুয়ারি ২০২৪
লাইসেন্স ছাড়াই চলছে চিকিৎসা, জরিমানা-সিলগালা
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন অনিয়মের দায়ে দুই হাসপাতালকে এক লাখ পাঁচ হাজার টাকা জরিমানা ও সিলগালা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ।

জানা গেছে, দুপুরে জেলা শহরের বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে স্বাস্থ্য অধিদফতরের লাইসেন্স না থাকায় শহরের কুমারশীল মোড় এলাকার চাঁদের হাসি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদিকে, শহরের টেংকের পাড়ে অবস্থিত স্ট্যান্ডার্ড হসপিটাল অ্যান্ড টোটাল হেলথকেয়ার হাসপাতালে অভিযান চালানো হয়। অভিযানে হাসপাতালের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও যন্ত্রপাতি পাওয়া যায়। এ সময় ঐ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement

এ সময় জেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল অফিসার ডা. তাসনুভা তাবাসসুম নোভা, ডা. ফাইরোজ মায়িশা, স্যানিটারি ইন্সপেক্টর মো. ছফিউর রহমান ও সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিল।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!