ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ট্রান্সফরমারের কয়েলসহ ৩ চোর গ্রেফতার

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫০, ১ ফেব্রুয়ারি ২০২৪
ফেনীতে ট্রান্সফরমারের কয়েলসহ ৩ চোর গ্রেফতার
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনী জেলার বিভিন্ন স্থান থেকে বিদ্যুতের ট্রান্সফরমার চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ৫ কেজি ওজনের তারও (কয়েল) উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে তাদের আদালতে হাজির করা হলে আরিফ হোসেন শুক্কুর নামে একজন ঘটনায় জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদী গ্রামের আমিন মিয়ার ছেলে আরিফ হোসেন শুক্কুর, কুমিল্লার তিতাস উপজেলার মাছিমপুর মোল্লা বাড়ির মোবারক হোসেনের ছেলে মো. সুমন মিয়া  ও কুমিল্লার একই বাড়ির জহির জামির আলীর ছেলে মো. সেলিম।

Advertisement

পুলিশ জানায়, ৪ ডিসেম্বর ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের যাত্রাসিদ্ধি এলাকায় ট্রান্সফরমার চুরি হওয়ার ঘটনায় ফেনী পল্লি বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে থানায় মামলা করা হয়। পুলিশ ঘটনা তদন্তে তিনজনকে শনাক্ত করে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এরমধ্যে শুক্কুরের নামে এর আগে ৯টি, সুমনের নামে পাঁচটি ও সেলিমের নামে দুইটি মামলা রয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থৈয়াই অংপ্রু মারমা বলেন, গ্রেফতার তিনজনই পেশাদার ট্রান্সফরমার চোর। বুধবার তাদের আদালতে হাজির করা হলে ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন শুক্কুর।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!