ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরির সময় বাধা: আঙুল কেটে নেয়া সেই চোর গ্রেফতার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৯, ২৪ ডিসেম্বর ২০২৩
চুরির সময় বাধা: আঙুল কেটে নেয়া সেই চোর গ্রেফতার
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম

দিনাজপুরে পার্বতীপুরে আমিনুল ইসলাম ওরফে রকেট নামে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ।

রোববার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগ, শনিবার রাতে পার্বতীপুর পৌরশহরের সাহেবপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আমিনুল ইসলাম একই এলাকার ছমির উদ্দীনের ছেলে।

জানা যায়, ২০১৩ সালে আমিনুল চুরি করার সময় পার্বতীপুরে দায়িত্বরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এক সদস্যের ওপর হামলা চালান। এ সময় তার হাতের আঙুল কেটে নেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ ঘটনায় আদালত তাকে এক বছরের সাজা দেন। এরপর থেকে প্রায় ১১ বছর আত্মগোপনে ছিলেন আমিনুল ইসলাম ওরফে রকেট। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। 

Advertisement

পার্বতীপুর মডেল থানার এসআই সাজিদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!