ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ২৪ ডিসেম্বর ২০২৩
চাঁদপুরে ৫ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে মোটরসাইকেল চুরির ঘটনার সূত্র ধরে নারায়ণগঞ্জ ও মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর। একইসঙ্গে ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে শহরের বাবুরহাট এলাকায় পিবিআই জেলা কার্যালয়ে পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল রাশেদ এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

তিনি জানান, গত ২৮ নভেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনৈক শরীফ গাজীর মোটরসাইকেল চুরির ঘটনায় ছায়া তদন্ত শুরু করে পিবিআই। ছায়া তদন্তকালে বিভিন্ন তথ্যপ্রযুক্তি এবং নিজস্ব ইনটেলিজেন্সের মাধ্যমে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ সুপার বলেন, ‘আমরা চোর চক্রের তদন্ত করতে গিয়ে অনেক তথ্য পেয়েছি। এই চক্রের প্রধান ব্যক্তির পরিচয় জেনেছি। মোটরসাইকেল চোর চক্রের সদস্য রয়েছে শতাধিক। চুরি যাওয়া মোটরসাইকেলগুলো যেসব স্থানে রাখা হয় সেগুলোর তথ্যও আমাদের হাতে এসেছে। আমরা এই চক্রের সদস্যদের গ্রেফতার ও মোটরসাইকেল উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছি। গ্রেফতার আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।’

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!