সোমবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক সিরাজদ্দৌলা কুতুবী এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের স্পেশাল পিপি নজরুল ইসলাম সেন্টু বলেন, আটজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি ইসকান্দর মিয়াকে অপহরণের দায়ে যাবজ্জীবন ও ধর্ষণের দায়ে যাবজ্জীবনসহ পৃথক দুই ধারায় দু’বার যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে দুইটি সাজা একসঙ্গে চলবে। আরেক আসামি আইয়ুব আলীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাদের কারাগারে পাঠানো হয়।
.png)
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৩ এপ্রিল নগরের ডবলমুরিং এলাকায় অষ্টম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে অপহরণ করে নিয়ে যান আসামিরা। পরে তাকে ধর্ষণ করেন এক আসামি। ঐ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। মামলাটির তদন্ত শেষে একই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।