ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অতিরিক্ত ২৯১ মেট্রিক টন চাল মজুত, জরিমানা তিন লাখ

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৫, ২৯ জানুয়ারি ২০২৪
অতিরিক্ত ২৯১ মেট্রিক টন চাল মজুত, জরিমানা তিন লাখ
ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁয় মজুতবিরোধী অভিযানে অবৈধভাবে অতিরিক্ত চাল মজুত রাখায় দ্বিজেন ঘোষ নামে এক ব্যবসায়ীকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। মেসার্স ঘোষ অটো চালকলে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে ২৯১ মেট্রিক টন চাল মজুত রাখার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়।

সোমবার সন্ধ্যায় শহরের লস্করপুর এলাকায় অবস্থিত ওই মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন। জেলা প্রশাসকের মিডিয়া সেলে রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।

জেলা প্রশাসক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মেসার্স ঘোষ অটো চালকলে অবৈধভাবে চাল মজুত করে রাখা হয়েছে। মজুতবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সন্ধ্যার পর লস্করপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে লাইসেন্সের শর্ত ভঙ্গ করে নির্ধারিত সময়ের বেশি সময় ধরে মিলে ২৯১ মেট্রিক টন চাল মজুত রাখা ছিল। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই মিলের স্বত্বাধিকারী দ্বিজেন ঘোষকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

Advertisement

এছাড়া মজুতকৃত চাল আগামী ৭ দিনের মধ্যে বাজারে ছাড়তে হবে মর্মে নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ মজুতদারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!