বিষয়টি নিশ্চিত করেছেন রামগতি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস।
অভিযুক্ত জোবায়ের রামগতি উপজেলা চর আলগী ইউনিয়নের চর সেকান্তর গ্রামের মৃত খুরশিদের ছেলে। সহযোগী শাহাদাত একই এলাকার সাহাবুদ্দিনের ছেলে।
.png)
ভুক্তভোগী গৃহবধূর মা জানান, গত ২০ জানুয়ারি উপজেলার চর সেকান্দর গ্রামে শ্বশুরবাড়িতে যাওয়ার পথে শাহাদাত আমার মেয়ের গতিরোধ করেন। একপর্যায়ে শাহাদাত তাকে জোবায়েরের হাতে তুলে দেন। পরে জোবায়ের তার ব্যক্তিগত অফিসে নিয়ে আমার মেয়ের সর্বনাশ করেন। এ সময় শাহাদাত পাহারারত অবস্থায় ছিলেন। আমার তার মেয়ের এক বছর আগে বিয়ে হয়েছে। আমি চট্টগ্রামে বাসা-বাড়িতে কাজ করি। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। গত শনিবার দুপুরে আমি গ্রামের বাড়িতে এসে বিষয়টি জানতে পেরেছি।
ভুক্তভোগী গৃহবধূ জানান, গত ২০ জানুয়ারি দুপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শাহাদাত তার গতিরোধ করে হাত ধরে ফেলেন। পরে শাহাদাত তাকে জোবায়েরের হাতে তুলে দেন। শাহাদাতকে পাহারায় রেখে জোবায়ের তাকে তুলে নিয়ে ধর্ষণ করেন। ঘটনাটি কাউকে জানালে হত্যা করার হুমকি দেন অভিযুক্তরা।
রামগতি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, ওই গৃহবধূকে দেখে কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী মনে হচ্ছে। ধর্ষণের ঘটনায় মামলা করেছেন তার মা। আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে।