নিহত রাফিউল ইসলাম ওরফে টুকলু ঐ উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা গ্রামের আফজাল হোসেনের ছেলে।
পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহত রবিউলের মরদেহ ভারতীয় পুলিশ ময়নাতদন্ত শেষে বিএসএফের মাধ্যমে দুই দেশের পুলিশের উপস্থিতিতে বিজিবির কাছে হস্তান্তর করে। মরদেহ গ্রহণের পর নিহত রবিউলের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
এর আগে, রোববার ভোর ৪টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আঙ্গরপোতা বিওপি সীমান্তের ১নং মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশে বিএসএফের একটি টহল দলের গুলিতে নিহত হন রবিউল। পরে বিএসএফের সহযোগিতায় কোচবিহারের কুচলিবাড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়।