ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৪, ২৮ জানুয়ারি ২০২৪
৫ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে ঠাকুরগাঁও
ছবি: সংগৃহীত

দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বেড়েছে শীত। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে চারদিক। উত্তরের হিমেল বাতাসে রাতে বাড়ছে শীতের অনুভূতি। রোববার (২৮ জানুয়ারি) সকালে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ জেলার এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

রংপুর আবহাওয়া অফিসের তথ্যমতে, গত সাতদিন ধরে ঠাকুরগাঁওয়ে তাপমাত্রার পারদ ৭ থেকে ১০ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। রোববার (২৮ জানুয়ারি) সকালে জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা এ জেলার এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

সকাল থেকে জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশায় ঢাকা পড়েছে জেলা শহরের চারপাশ। এ সময় গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মানুষের পাশাপাশি বিভিন্ন যানবাহনের উপস্থিতি কম দেখা গেছে। এর মাঝে প্রয়োজনের ক্ষেত্রে কিছু মানুষকে বিভিন্ন যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!