ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খুলনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ২৭ জানুয়ারি ২০২৪
খুলনায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গ্রেফতারকৃত মাহফুজ চৌধুরী

খুলনায় ১২টি চেক জালিয়াতি মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. মাহফুজ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে মহানগরীর হাজী মহসিন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত মো. মাহফুজ চৌধুরী ১৮নং হাজী মহসিন রোডের মুছা চৌধুরীর ছেলে।

খুলনা সদর থানার ওসি মো. কামাল হোসেন বলেন, মাহফুজ চৌধুরীর নামে আদালত হতে আটটি সিআর মামলার (দুই কোটি ১৯ লাখ ৭০ হাজার টাকার) ছয় বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা এবং চারটি সিআর মামলাসহ সর্বমোট ১২টি মামলার গ্রেফতারি পরোয়ানা খুলনা থানায় ইস্যু হয়। গ্রেফতারি পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। শনিবার খুলনা সদর থানা পুলিশ মহসিন রোড এলাকা থেকে মো. মাহফুজ চৌধুরীকে গ্রেফতার করে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!