শনিবার সকাল সাড়ে ৮টার দিকে আড়ানী রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। শুক্রবার তার ছোট ছেলের বিয়ে হয়েছে। আজ শনিবার তার বাড়িতে বউভাতের আয়োজন ছিল।
আহত বুলু বেওয়া আড়ানী নুরনগর গ্রামের মৃত রব্বেল আলীর স্ত্রী। তিনি আড়ানী রেল স্টেশনের প্ল্যাটফর্মের ওপর দীর্ঘদিন ধরে ফুটপাতে ভাত ও নাশতা বিক্রি করেন।
.png)
জানা যায়, আড়ানী রেলস্টেশনের প্ল্যাটফর্মের ফুটপাতে দীর্ঘদিন ধরে ভাত ও নাশতা বিক্রি করেন বুলু বেওয়া। শনিবার সকালে রেললাইন পার হয়ে নিজ দোকানে আসছিলেন তিনি। এ সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার ট্রেনও চলে আসে। এ সময় ট্রেনে কাটা পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুলু বেওয়ার ছেলে জুয়েল আলী বলেন, মায়ের অবস্থা আশঙ্কাজনক। মায়ের দুই পা কাটা পড়েছে। শেষ পর্যন্ত কী হবে, বলতে পারছি না।
আড়ানী রেলস্টেশনের মাস্টার মোশাররফ হোসেন বলেন, রেললাইন পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ওই নারী।